
সালমান হোসেন(জুড়ী প্রতিনিধিঃ
সরকারি তহবিলের কাজ নিয়ম বহিভূর্তভাবে পছন্দের ঠিকাদারদের মধ্যে বন্টন করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।এর প্রতিকার চেয়ে উপজেলার অন্যান্য ঠিকাদাররা ইউএনও বরাবরে লিখিত আবেদন করেছেন।
জুড়ী উপজেলার ১৫ জন সরকারি তালিকা ভূক্ত ঠিকাদার অভিযোগ করে বলেন,তারা প্রতি বছর সরকার নির্ধারিত ফি দিয়ে লাইসেন্স নবায়ন করেন।উপজেলা উন্নয়ন খাতের ইট সলিং এর কাজের টেন্ডার দিয়ে অন্যান্য লাভজনক কাজগুলো পছন্দের ঠিকাদারদের মধ্যে বন্টন করে দেওয়া হয়।সম্প্রতি ২০২২-২৩ অর্থ বছরের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর বরাদ্ধকৃত উপজেলা উন্নয়ন সহায়তা খাতের ২৫ লক্ষ টাকার ৭ টি প্রকল্পের কাজ কোন প্রকার বিজ্ঞপ্তি ছাড়া বিশেষ গ্রুপের মাধ্যমে কয়েকজন ঠিকাদারকে প্রদান করা হয়।এসব ঠিকাদাররা নামে মাত্র কাজ করে টাকা উত্তোলন করে নিয়েছে।এসব হরিলুট প্রকল্প তৈরী এবং তাদের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার ও আহবান জানান ঠিকাদাররা।
এ বিষয়ে উপ সহকারী প্রকৌশলী (এলজিইডি)ওয়াহিদুজ্জামান বলেন,এসব কাজ মাননীয় মন্ত্রী মহোদয়ের ব্যক্তিগত তহবিলের কাজ।কোটেশনের মাধ্যমে কয়েকজন ঠিকাদারকে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রন্জন চন্দ্র দে বলেন,এলজিইডির প্রকৌশলীকে বলে বিষয়টি খোজ নিয়ে ব্যবস্থা নিতে বলবো।
আপনার মতামত লিখুন :