সততা, যোগ্যতা ও আল্লাহর ভয় থাকা’ হলো ইসলামী আন্দোলনের বৈশিষ্ট্য -বিশ্বনাথে হাবিবুর রহমান


alochitosnp07 প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন /
সততা, যোগ্যতা ও আল্লাহর ভয় থাকা’ হলো ইসলামী আন্দোলনের বৈশিষ্ট্য -বিশ্বনাথে হাবিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, যে ‘মজবুত ঈমানদার ও আমলদারের অধিকারী’ হবে, মহান আল্লাহ এই জমিনের কর্তৃত্ব তাঁরই হাতেই তুলে দিবেন। তাই আমরা যদি এই ময়দানে সঠিকভাবে ওই দুই শর্ত পূরণ করে কাজ করতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ হবে ইসলামের। ‘সততা, যোগ্যতা ও আল্লাহর ভয় থাকা’ হলো ইসলামী আন্দোলনের বৈশিষ্ট্য। আর সমাজসেবা করতে হলে অবশ্যই আমাদের মধ্যে ওই তিনটি গুন থাকতে হবে। তিনি আরও বলেন, গোটা দেশবাসীর কথা হচ্ছে ‘জুলাই সনদ’কে পরখ করে ও শপথ নিয়ে তা বাস্তবায়ন করা। আর জুলাই সনদের সাথে বেইমানি করলে এর দাঁতভাঙ্গা জবাব দেবেন দেশবাসী। তিনি বুধবার (২৫ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের নতুন বাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে ‘উপজেলা ও পৌর’ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন পৌরসভার ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা রফিকুল ইসলাম। বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ মুহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এবং সেক্রেটারী মতিউর রহমান ও পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী জাহেদুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা মাসুক আহমদ, অফিস সেক্রেটারী আব্দুল কাইয়ুম। সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম আক্তার ফারুক, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সোবহান, উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারী আব্দুল মুকসিত আক্তার, মাহফুজুর রহমান বাবুল, তালেব আহমদ গোলাপ, আব্দুর রহিম, আবু সাইদ, বায়তুলমাল সম্পাদক আশিকুর রহমান, লামাকাজী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আব্দুল আলী, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আব্দুল মালিক, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহীন আহমদ রাজু, বিশ্বনাথ উপজেলা উত্তর ছাত্র শিবিরের সভাপতি সাঈদ আনোয়ার, ছাত্র শিবির নেতা মতিউর রহমান ইমন। এসময় অনুষ্ঠানে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।