সকল বাহিনীর কমান্ডার দিয়ে ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু – বিশ্বনাথে শফিক চৌধুরী


alochitosnp07 প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৩, ৫:৫৯ অপরাহ্ন /
সকল বাহিনীর কমান্ডার দিয়ে ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু – বিশ্বনাথে শফিক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী  পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বারের ন্যায় এবারও বিশ্বনাথ  উপজেলায় জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ৮০টি পরিবারে মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন । বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুর ২ ঘটিকায় বিশ্বনাথ পৌর শহরের ডাক বাংলা প্রাঙ্গনে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন এর পরিচালনা ঈদ উপহার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে বাঁশের লাঠি, লাঙ্গল, খাতা কলম ফেলে দিয়ে অস্ত্র হাতে নিয়ে মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেছিলেন আমাদের বীর মুক্তিযোদ্ধা। সেসময় সকল বাহিনীর কমান্ডার দিয়ে ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলে ছিলেন।

এতে বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবতী জুয়েল, বিশ্বনাথ থানা অফিসার ইনর্চাজ (ওসি) গাজী আতাউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, তৈয়দ আলী, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ এর শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, বিশ্বনাথ সদর ইউনিয়নের সদস্য শাহনেওয়াজ চৌধুরী সেলিম ও জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির। অনুষ্ঠানে এসময় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।