রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের পরিচালক হতে পারবেন না কর্মরত কোনো সচিব


alochitosnp07 প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২২, ৩:২৪ অপরাহ্ন /
রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের পরিচালক হতে পারবেন না কর্মরত কোনো সচিব

সরকারের কোনো সচিব বা তার সমমর্যাদার কোনো কর্মকর্তা এখন থেকে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের পরিচালক হতে পারবেন না। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকে পরিচালক নিয়োগের যে নীতিমালা করেছে, সেখানে সরকারের সচিব ও সমমর্যাদার কাউকে নিয়োগ না দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল বৃহস্পতিবার এ নীতিমালা প্রকাশ করেছে।

নীতিমালায় বলা হয়েছে, ‘আপাতত বলবৎ কোনো আইন/অধ্যাদেশ/আদেশ/বিধিতে ভিন্নরূপে নির্দিষ্টকৃত না থাকলে কর্মরত কোনো সচিব বা সমগ্রেডভুক্ত কোনো কর্মকর্তা চেয়ারম্যান বা পরিচালক পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন না।’ তবে বর্তমানে সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকলেও সরকারের কর্মরত কোনো সচিব রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের পরিচালক নেই।