বিশ্বনাথ সদর ইউনিয়নে অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩’র আলোচনা সভা


alochitosnp07 প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০২৩, ৬:১৯ অপরাহ্ন /
বিশ্বনাথ সদর ইউনিয়নে অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩’র আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: সিলেটের ৬নং বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের উদ্দেগ্যে অমর একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

২১ (ফেব্রুয়ারী) মঙ্গলবার সকালে বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ হল রুমে পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হকের সভাপতিত্বে ও সদস্য শাহ নেওয়াজ চৌধুরী সেলিমের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় এক বক্তব্যে সভাপতি ছয়ফুল হক বলেন,  বাঙালি জাতির অন্যতম প্রধান সৃষ্টি মহান একুশ। একুশ একটি চেতনা, একটি বৈশ্বিক প্রতীক, একটি মহাবিস্ফোরণ। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা রক্ষার্থে বাঙালির জীবনোৎসর্গের ঘটনা গড়েছে এক অনন্য ইতিহাস। বাঙালি জাতিকে স্বতন্ত্র মর্যাদায় প্রতিষ্ঠিত করার জন্য অমর একুশের রয়েছে সীমাহীন অবদান। একুশের চেতনায় উজ্জীবিত আজ সারাবিশ্ব। একুশ আর কেবল বাঙালির জাতীয় ইতিহাস নয় বরং আন্তর্জাতিক অঙ্গনেও তা ভাষার মর্যাদাকে প্রতিষ্ঠিত করেছে। একুশের এ বিশ্বজয়, সমগ্র বাঙালি জাতির গর্বের বিষয়।

উক্ত আলোচনা সভায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের  হিসাব সহকারি রাফসান মিয়া, রাজু চৌধুরী, শিবু কান্ত দাশ, আরকুম আলী,  সুজিত দেব।