বিশ্বনাথ পৌরসভা এন্ড ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে পেল শতাধিক পরিবার আড়াই লক্ষ টাকা


alochitosnp07 প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২৩, ৪:২০ অপরাহ্ন /
বিশ্বনাথ পৌরসভা এন্ড ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে পেল শতাধিক পরিবার আড়াই লক্ষ টাকা

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের বিশ্বনাথ পৌরসভা এন্ড ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র পক্ষ থেকে শতাধিক হতদরিদ্র ও অসহায় পরিবারকে ২ হাজার ৫০০ টাকা করে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে পৌরশহরের হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ে পৌরসভা ও ইউনিয়নে বিতরণের লক্ষে নির্ধারিত প্রতিনিধিদের কাছে এ নগদ অর্থ তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রবীণ রাজনীতিবীদ মোজাহিদ আলী।
ট্রাস্টের অন্যতম ট্রাস্টি মো. গৌছ আলীর সভাপতিত্বে ও সংগঠক একে তুহেমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, যুক্তরাষ্ট্র প্রবাসী মনির আহমদ, ট্রাস্টের ট্রাস্টি সাদেক আলী, সাবেক শিক্ষক এমাদ উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সকল দূর্যোগের সময় সবার আগে সহযোগিতার হাত বাড়ান প্রবাসীরা। বর্তমানে সারাবিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে। তবুও দেশ, মাটি ও মানুষের কল্যাণে প্রবাসীরা মানবতার কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তারা বলেন, বিশ্বনাথে পৌরসভা এন্ড ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র ৩১জন ট্রাস্টি যারা অত্যন্ত নিভৃতে এলাকার দরিদ্র, মধ্যবিত্ত ও কর্মহীন অসহায় লোকজনের পরিবার পরিজনদের মধ্যে নিজেদের সাহায্যের হাত প্রসারিত করেছেন তা সত্যিই প্রশংসনীয়। এমন মহৎ উদ্যোগকে ধন্যবাদ জানান বক্তারা।