বিশ্বনাথ পৌরসভার প্রথম মেয়র কাপ ফুটবল-ক্রিকেট টুর্নামেন্টের মতবিনিময় সভা


alochitosnp07 প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২২, ৪:০৫ অপরাহ্ন / ৭৪
বিশ্বনাথ পৌরসভার প্রথম মেয়র কাপ ফুটবল-ক্রিকেট <a href=টুর্নামেন্টের মতবিনিময় সভা">

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম মেয়র কাপ ফুটবল-ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ইং উপলক্ষে আজ (৩০ ডিসেম্বর) রোজ শুক্রবার বিশ্বনাথ পৌর এলাকার ৭নং ওয়ার্ডে কাউন্সির জহুর আলীর নিজ বাড়িতে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

প্রাথমিক মতবিনিময় সভায় ৭নং ওয়ার্ডে কাউন্সির জহুর আলী বলেন,  ৭নং ওয়ার্ডের সবাইকে এগিয়ে আসার জন্য এবং বিশ্বনাথ পৌরসভার প্রথম মেয়র কাপ ফুটবল-ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ইং সুন্দর ও সুষ্ট ভাবে পরিচালনা করার জন্য সবাই মিলে সহযোগিতা করার অনুরোধ করেন। তিনি আরও বলেন পরবর্তী মতবিনিময় সভায় ৭নং ওয়ার্ডবাসীর উপস্থিতি ও সহযোগিতা কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন, পরতাব আলী, জুয়েল আহমদ, আক্তার আহমদ, জহিরুল ইসলাম মামুন, শহিদুল ইসলাম রাজু, কাওছার আহমদ পারভেজ, রাকিব হোসেন, কাওছার আহমদ হুমায়ুন, নির্মল নন্দী ও ৭নং ওয়ার্ডের অর্ন্তরগত সকল গ্রামের ফুটবল-ক্রিকেট খেলোয়ার ও ক্রীড়ামোদী বৃন্দ।