
সিলেটের বিশ্বনাথে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর কর্তৃক মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অতিদরিদ্র, অসহায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক মোহাম্মদ লুৎফুর রহমান।
শনিবার (১৪ মার্চ) বেলা ১১টার থেকে উপজেলার বিশ্বনাথ পৌরসভার কার্যালয় প্রাঙ্গনে পৌর এলাকার ১ হাজার ৫৪৯ জনকে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, জেলা মহিলা দলের সহ-সভাপতি স্বপ্না শাহিন, পৌর মহিলা দলের আহবায়ক নুরুন নাহার, উপসহকারী কৃষি কর্মকর্তা জাদব আর্চায্য, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ মোহাম্মদ আলী শিপন, সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইফুল বেগ, পৌরসভা লাইসেন্স পরিদর্শক মোতালিব, কর আদায়কারী কে.এম মুহিবুল হাসান, কর আদায়কারী নাজির হোসেন, কম্পিউটার অপারেটর আব্দুর রহমান সামাদ, দিপ্ত কুমার পাল, অফিস সহায়ক কামরুল ইসলাম।
আপনার মতামত লিখুন :