
দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় (নং বিশ্বনাথ জি.আর ১০৫/২০১৪ইং) সিলেটের বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুমান আহমদ’সহ মামলার ১৭ জন অভিযুক্তের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত। সোমবার (১২ জানুয়ারী) সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত বিশ্বনাথে-এ আত্নসমর্পণ করে অভিযুক্তরা জামিন আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আদালতের নির্দেশে বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুমান আহমদ (৪৭)’সহ কারাগারে প্রেরিতরা হলেন- মো. মিজানুর রহমান (২৫), মো. ফারুক মিয়া (৬০), ইসলাম উদ্দিন (২৭), মো. আওয়াল হোসেন পারভেজ (২৭), শেখ মো. হুসাইন আহমদ (২৬), আব্দুল্লাহ আল মাছুম (২৩), মো. নাঈম উদ্দিন সাহান (৫০), মো. জিলা মিয়া (৫২), তোফায়েল আহমদ (৪৫), মো. সায়েফ আহমদ শায়েক (৪৯), মো. মাসুম মিয়া (২৯), মো. মিনহাজুর রহমান (২৪), মদাদুল হক সায়েম মিয়া (৩০), আব্দুস ছুফান ওরফে ফরিদ মিয়া (৩৪), মো. কামাল উদ্দিন (২৬), গিয়াস উদ্দিন (২৯)। জামিন আবেদন নামঞ্জুর হওয়া অভিযুক্তরা সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
আদালতের নির্দেশে জামিন আবেদন নামঞ্জুর হওয়া ১৭ জনকে আদালতে প্রেরণ করার সত্যতা নিশ্চিত করে মামলার বাদী পক্ষের আইনজীবি আব্দুল খালিক বলেন, মামলার অভিযুক্তরা আদালতে জামিন আবেদন করলে, আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণ করার নির্দেশ প্রদান করেছেন।
আপনার মতামত লিখুন :