
নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে মোবাইলকোর্ট। শুক্রবার (২৪ মার্চ)বিকাল ৪ ঘটিকার সময় উপজেলার নতুন বাজার ও পুরাতন বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
এ সময় পণ্যের দাম উর্দ্ধগতি থাকার কারণে বাদল ষ্টোরে দুই হাজার টাকা, ভাই ভাই মাংস দোকানে দুই হাজার টাকা ও বিসমিল্লাহ মাংস দোকানে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইলকোর্ট অভিযান পরিচালনা করেন বিশ্বনাথ উপজেলা নিবার্হী অফিসার নুসরাত জাহান। এসময় তিনি ব্যবসায়ীদের বলেন যে, এই পবিত্র মাহে রমজানে ন্যার্য মূল্যে পণ্য বিক্রি করা এবং মূল্য তালিকা দোকানের সামনে রাখার জন্য।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ থানা অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান, এস.আই সাইফুল মোল্লা, এস. আই মোঃ মামুনুর রশীদ, এস. আই শেখ আলী আজহার, বিশ্বনাথ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, কমিশনার দিলবর মিয়া ও সুহেব মিয়া।
আপনার মতামত লিখুন :