
সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজার ও পুরান বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম রুবি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পশু খাদ্য আইনে মেসার্স ভাই ভাই মাংসের দোকানকে ৫ হাজার টাকা, একটি পোল্ট্রি ফার্মকে ২ হাজার টাকা এবং একটি ভাসমান ফলের দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লুৎফুর রহমান এবং বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি জানান, জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :