
সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী বাহারের বড়ভাই করপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল হক (৫০) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা এবং বিশ্বনাথ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
রোববার (১১ জানুয়ারি) বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইলিয়াসপত্নী লুনা শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোক বার্তায় তিনি বলেন, ‘মরহুমের মৃত্যুতে শুধু একটি পরিবার নয়, পুরো এলাকা একজন সজ্জন ও সম্মানিত ব্যক্তিকে হারালো। এই শোক সহজে পূরণ হওয়ার নয়।’ তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া পৃথক শোক বার্তায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া বলেন, ‘মরহুম ছিলেন সমাজে একজন ভদ্র, নম্র ও মানবিক মানুষ। সামাজিক কর্মকাণ্ডে তার অবদান এলাকাবাসী চিরদিন স্মরণ করবে। তার আকস্মিক মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা অপূরণীয়।
এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। তারা আল্লাহ তায়ালার দরবারে মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন।
আপনার মতামত লিখুন :