বিশ্বনাথে পৌরসভার মেয়র পদে লড়তে চান প্রবাসী বিএনপি নেতা আব্দুল কালাম


alochitosnp07 প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২৬, ৬:০৪ অপরাহ্ন /
বিশ্বনাথে পৌরসভার মেয়র পদে লড়তে চান প্রবাসী বিএনপি নেতা আব্দুল কালাম

আসন্ন পৌরসভা নির্বাচনে সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়র পদে লড়তে চান যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেট সাউথ বিএনপির সহ সভাপতি আব্দুল কালাম। সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে বিশ্বনাথ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রুপ দিতেই তিনি নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে চান। প্রবাসে থাকলে তিনি নিজের দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের পাশাপাশি শ্রেণী-পেশার মানুষের সাথে নিয়মিতই যোগাযোগ অব্যাহত রেখে আসছেন। গরীব অসহায় কল্যাণ ফান্ডের চেয়ারম্যান আব্দুল কালাম দীর্ঘদিন ধরে প্রবাসে থাকলে নিজের কষ্ঠার্জিত অর্থ দিয়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন নিয়মিতভাবেই। ২০১৯ সালে তিনি প্রতিষ্ঠিত করেন ‘গরীব অসহায় কল্যাণ ফান্ড, রামধানা, বিশ্বনাথ’। আর ওই ফান্ড গঠনের পর থেকেই এলাকার শতাধিক অসহায়-গরীব ও অচ্ছল পরিবারের সদস্যদেরকে প্রতি ৩ মাস অন্তর অন্তর ১ হাজার টাকা করে ভাতা দিয়ে যাচ্ছেন। এছাড়াও নিজের প্রতিষ্ঠিত ওই ফান্ডের মাধ্যমে প্রবাসী আব্দুল কালাম দীর্ঘদিন ধরে বিশ্বনাথ উপজেলা’সহ বিভিন্ন এলাকার অসচ্ছল শিক্ষার্থীদের ও অসুস্থ ব্যক্তিদেরকে আর্থিক সহায়তা প্রদান করার পাশাপাশি বিভিন্ন এলাকার মানুষজনকে বিশুদ্ধ পানি পানের জন্য দিচ্ছেন টিউবওয়েল, বসবাসের জন্য দিচ্ছেন ঘর নির্মাণ করে। বিশ্বনাথের বিশ্বকাপখ্যাত ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট ও মিডিয়া কাপ’র অন্যতম পৃষ্ঠপোষক প্রবাসী আব্দুল কালাম উপজেলার খেলাধুলা’সহ এলাকার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে এগিয়ে নিতে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। করোনা-বন্যা’সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের সময় মানুষকে সহযোগীতার হাত বাড়িয়ে দিতে কখনই পিছু হটেন নি আমেরিকা প্রবাসী আব্দুল কালাম। জালালাবাদ এসোসিয়েশন অব সাউথ জার্সি (যুক্তরাষ্ট্র)’র সহ-সভাপতি আব্দুল কালাম সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতে নিজের প্রতিষ্ঠিত ‘গরীব অসহায় কল্যাণ ফান্ডের মাধ্যমে ও নিজের ব্যক্তিগত’ উদ্যোগে উপজেলার শিক্ষার উন্নয়নের পাশাপাশি কৃষিখ্যাতের উন্নয়নের জন্য কৃষকদের সহায়তা, মানুষের সুস্থতার জন্য ও এলাকার বিবাহযোগ্য ছেলে-মেয়েকে সহায়তা প্রদান’সহ নিরবেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ডের রামধানা গ্রামের মরহুম মর্তুজ আলী ও মরহুমা আমিনা বেগম দম্পত্তির পূত্র হচ্ছেন পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী, সমাজসেবক ও শিক্ষানুরাগী প্রবাসী আব্দুল কালাম।