বিশ্বনাথে পিএফজি’র ফলোআপ মিটিং ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


alochitosnp07 প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৪, ৯:৩৯ অপরাহ্ন /
বিশ্বনাথে পিএফজি’র ফলোআপ মিটিং ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেটের বিশ্বনাথে ৭ রামাদ্বান, সোমবার (১৮ই মার্চ) বিকালে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ ‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই’ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজির) ফলোআপ মিটিং ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় দেশের রাজনৈতিক বড় দল- আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয়পাটি নেতৃবৃন্দরা বলেন, বিশ্বনাথে সংঘাত ছাড়াই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। আগামী আসন্ন উপজেলা নির্বাচনেও শান্তির পক্ষে সর্বদলীয় সম্প্রীতি বজায় রাখতে পিএফজি সমাজে কাজ করছে এবং ওই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে সবাই ঐক্যমত পুষণ করেন। বিশ্বনাথে পিএফজি’র অ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোনায়েম খানের সভাপতিত্বে এবং কো-অর্ডিনেটর ও বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের কার্যকরী সদস্য বদরুল ইসলাম মহসিন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গৌছ আলী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম। সভায় পিএফজির উদ্যোগে আগামী আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে ১৮ই এপ্রিল পিছ ইভেন্ট অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় সভায় উপস্থিত ছিলেন পিএফজি বিশ্বনাথ উপজেলা সদস্য ও উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাজি আব্দুল মতিন, মহিলা আওয়ামী লীগের সভাপতি আফিয়া রশিদ, সাংগঠনিক সম্পাদক রাসনা বেগম (কাউন্সিলর), বিশ্বনাথে প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, সদস্য জাবেদ মিয়া, উপজেলা বিএনপির নেত্রী বেগম স্বপ্না শাহীন, জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক শেখ নাজমা বেগম, উপজেলা জাতীয়পাটির যুগ্ম সম্পাদক এমএ রব, উপজেলা গনফোরাম সভাপতি তরিকুল ইসলাম, সদস্য আশিক আলী, জেলা বই পুস্তুক ও বিজ্ঞাপনী সংস্থার যুগ্ম সম্পাদক শাহীন আহমদ, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি কাওছার খান, যুগ্ম আহবায়ক আশিকুর রহমান রানা, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুক্তা রানী নাথ, হাঙ্গার প্রজেক্ট সিলেট জেলা সমন্বয়কারী মোজাম্মেল হক প্রমুখ।