
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলায় দ্বিতীয় দফায় গরিব অসহায় অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে বিশ্বনাথ পৌর শহরের হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমি মাঠে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়ন, দেওকলস ইউনিয়ন, দশঘর ইউনিয়ন ও পৌরসভার সাড়ে ৪শত পরিবারের হাতে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়। বিতরণকৃত প্রতিটি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ১ কেজি চিনি, ১ কেজি ময়দা, ২ প্যাকেট সেমাই, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি পেঁয়াজ ও ২ কেজি আলু।
ঈদ উপহার বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মোহাম্মদ আব্দুল কাইয়ুম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।
সিলেট জেলা জামায়াতের মজলিসে শুরার সদস্য ও বিশ্বনাথ পৌরসভা জামায়াতের আমীর এইচ এম আখতার ফারুকের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মতিউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন পৌরসভা জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান, সেক্রেটারি জাহিদুর রহমান ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার বাবুল মিয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কারআন থেকে তেলাওয়াত করেন মাওলানা রফিকুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, জামায়াতে ইসলামী একটি গণমুখী সংগঠন। আর্তমানবতার সেবায় এই সংগঠন সর্বদা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। সামর্থ্যবানদের উচিত পবিত্র ঈদে দুস্থ ও অভাবী মানুষের পাশে দাঁড়ানো, যাতে সবাই মিলে ঈদের আনন্দ ভাগ করে নেওয়া যায়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, বায়তুলমাল সেক্রেটারি মোহাম্মদ আশিকুর রহমান, মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য হাফিজ মোহাম্মদ আলী, গিয়াস উদ্দিন সাদী, লামাকাজী ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আব্দুল আলী, দেওকলস ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শামিম আহমেদ, দৌলতপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রুবেল আহমেদ, দশঘর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবুল বশর, বিশ্বনাথ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাঈদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মালিক প্রমুখ।
আপনার মতামত লিখুন :