
চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে তাইজুল ইসলাম বলেছিলেন, ভারতকে সেদিনই অলআউট করার সুযোগ ছিল তাঁদের। আজ মিরপুর টেস্টের দ্বিতীয় দিন এসে তাইজুল বললেন, সুযোগ নিতে পারলে আরও আগেই ভারতকে অলআউট করতে পারতেন তাঁরা, লিড নিতে পারত বাংলাদেশ।
দুটি টেস্টে ফিল্ডিংয়ে তাই একই আক্ষেপে পুড়তে হলো বাংলাদেশ দলকে। তবে তাইজুল স্বীকার করে নিলেন, এখানে তাঁদের একটু ‘ঘাটতি’ আছে।
আপনার মতামত লিখুন :