
সালমান হোসেন,জুড়ী প্রতিনিধিঃ
মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী শাহাব উদ্দিন এমপি।
স্থানীয় আওয়ামী লীগের নির্বাচনী এজেন্ট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী-জুড়ী উপলেখার মোট ১১২টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ‘নৌকা’ প্রতীকে শাহাব উদ্দিন ১,৩৬,৩০৮ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তাঁর নিকট তম প্রার্থী আহমেদ রিয়াজ লাঙ্গল প্রতীক নিয়ে ৩০৯৮ টি ভোট পেয়েছেন, স্বতন্ত্র প্রার্থী ‘ট্রাক’ প্রতীকে কাজী ময়নুল ইসলাম পেয়েছেন ২৫২৫ ভোট এবং তৃণমূল বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জু আনোয়ার হোসেন মঞ্জু এম এম শাহীন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে পেয়েছেন ১৫৩৭ ।
আপনার মতামত লিখুন :