
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত ভাই-বোন আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীসহ সকল জাতি ধর্মের সকল শ্রেণি পেশার মানুষকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বিশ্বনাথ পৌর সেচ্ছাসেবকলীগ প্রতিষ্ঠাতা সভাপতি, শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থা সিলেট জেলা শাখার সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বিশ্বনাথ উপজেলা শাখা সহ-সভাপতি, শেখ নেছার আহমেদ যুব ও ক্রীড়াসমাজ কল্যাণ সংস্থার সভাপতি, শেখ মামুন উল্লাহ ক্রিকেট একাডেমী পরিচালক মোঃ রফিক আলী।
এক বিবৃতিতে মোঃ রফিক আলী বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও মুসলিম জাহানের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি।
তিনি আরো বলেন, দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মহান আল্লাহর পক্ষ থেকে নেক বান্দাদের জন্য ঈদুল ফিতর হলো আনন্দময় পুরস্কার। ঈদ ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সব মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়।
ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। সবাইকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।
ঈদের খুশি আপনাদের-আমাদের জীবনকে মহান আল্লাহতায়ালা পূর্ণতা দান করুন, এই দোয়া করি৷ পবিত্র ঈদ-উল-ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি৷ বছরের প্রতিটি দিন ঈদের দিনের ন্যায় আনন্দময় হোক এই শুভ প্রত্যয় আবারও ঈদ মোবারক৷
ঈদুল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্ব সমাজ। দেশ প্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়।
আসুন, সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ- গোত্র জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পারিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নেই এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জরা, সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক-ঈদ মোবারক।
আপনার মতামত লিখুন :