জাতীয় ইমাম সমিতি ফুলতলা ইউনিয়ন শাখার কমিটি গঠন,সভাপতি-মোস্তফা, সম্পাদক-খামিছ


alochitosnp07 প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৩, ৯:৩০ অপরাহ্ন /
জাতীয় ইমাম সমিতি ফুলতলা ইউনিয়ন শাখার কমিটি গঠন,সভাপতি-মোস্তফা, সম্পাদক-খামিছ

জুড়ী প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি জুড়ী উপজেলা শাখার দ্বি বার্ষিক কাউন্সিল শনিবার (৩০ সেপ্টেম্বর) ফুলতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। 

কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমিতি জুড়ী উপজেলা শাখার সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খান। সহকারী নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মুফতী সাইফুল ইসলাম জামাল। 

কাউন্সিলে মাওলানা গোলাম মোস্তফা কে সভাপতি ও মাওলানা নজরুল ইসলাম ইসলাম খামিছ কে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি মাওঃ শায়খুল ইসলাম ও মাওঃ নাছির উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক আব্দুুল জলিল, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, অর্থ সম্পাদক শামছুল ইসলাম, দপ্তর সম্পাদক হুসাম উদ্দিন মাছুম, প্রচার সম্পাদক নাসির উদ্দীন, সহ প্রচার সম্পাদক হাঃ শামিম আহমেদ, সদস্য হাফিজ নুরুল ইসলাম, জাকারিয়া তাসলিম জাকির, আব্দুল জব্বার, নজরুল ইসলাম, আব্দুল্লাহ আল মুমিন, শফিকুর রহমান, ইসমাঈল হোসেন, ইমরান ইসলাম ফারাবী, মতিউর রহমান, আমিনুল ইসলাম সুমন, আব্দুল কুদ্দুস, কামিল হোসেন, হাফিজ ফারহান, জুবায়ের আহমেদ জিহাদী সাহেব প্রমুখ।