গল্প বলায়’ জাতীয় পর্যায়ে ২য় হয়েছে বিশ্বনাথের দেবশ্রী


alochitosnp07 প্রকাশের সময় : জুন ৪, ২০২৩, ৫:১৪ অপরাহ্ন /
গল্প বলায়’ জাতীয় পর্যায়ে ২য় হয়েছে বিশ্বনাথের দেবশ্রী

নিজস্ব প্রতিবেদকঃ প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ ‘গল্প বলা’ ইভেন্টে জাতীয় পর্যায়ে ২য় হয়েছে সিলেটের বিশ্বনাথ উপজেলার দেবশ্রী দেব। রোববার সকালে ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক-এ ‘গল্প বলা’ ইভেন্টে অংশ নিয়ে জাতীয় পর্যায়ে সে ২য় হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জানাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অমর চন্দ্র দাশ।
দেবশ্রী দেব পৌর এলাকার পূর্বকাউপুর (গঙ্গাধরপুর) গ্রামের সজল কান্তি দে ও রুপা রাণী দে দম্পতির একমাত্র কন্যা ও জানাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। এরআগে সে বিদ্যালয় থেকে অংশ নিয়ে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ১ম হয়ে জাতীয় পর্যায়ে অংশ নেয়।