
কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। ১৯৬০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলোর একটি। কিন্তু প্রতিষ্ঠার ৬২ বছরে বিদ্যালয়টিতে প্রাক্তন ছাত্রীদের কোনো পুনর্মিলনী হয়নি। ছাত্রীদের অনেকে এখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, সরকারি আমলা, চিকিৎসক, প্রকৌশলী, ব্যাংকার, উদ্যোক্তা। পাঁচ যুগ পর আজ তাঁরা বিদ্যালয়ে সমবেত হন সম্প্রীতির মেলবন্ধনে। বয়সে ছোট-বড় কিংবা পদমর্যাদা ভুলে সবাই গলা জড়িয়ে ধরে একে অপরের বলছেন, ‘এত দিন কোথায় ছিলি, কেমন আছিস, কী খবর বল?’
দীর্ঘ ৬২ বছর পর আজ শুক্রবার শহরের গোলদিঘির পাড়ে বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হন ৪১টি এসএসসি ব্যাচের (১৯৬২-২০২১) ৮৫০ জন প্রাক্তন ছাত্রী। সকাল নয়টার আগেই বিদ্যালয়ের মাঠ ভরে যায় প্রাক্তনদের পদভারে। সবাই সেজেছেন এসএসসি সালভিত্তিক। কেউ লাল, আবার কেউ হলুদ ও গোলাপি শাড়ি পরা। চোখে কালো চশমা, মাথায় সবুজ টুপি। আনন্দ-উচ্ছ্বাস নিয়ে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ও খোলা মাঠে বসে চলে অতীতের স্মৃতিচারণা।
আপনার মতামত লিখুন :