
সালমান হোসেন-জুড়ী প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫নং জায়ফরনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ৩য় বারের ইউপি সদস্য ও ৩য় বারের মতো প্যানেল চেয়ারম্যান- নির্বাচিত হয়েছেন মোঃ সিরাজুল ইসলাম।
বুধবার (৩১জানুয়ারী) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পরিষদের সব সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মোঃসিরাজুল ইসলাম ইউনিয়ন পরিষদের আর্থিক বিষয়সহ সব কার্যক্রম পরিষদের চেয়ারম্যানের দৈনন্দিন যাবতীয় রুটিন কার্যাদি সম্পাদন করবেন বলে জানান।
আপনার মতামত লিখুন :