
সিলেটের বিশ্বনাথে ৪ নং রামপাশা ইউনিয়নের লামারচক গ্রামে হযরত শাহজালাল গফুর সাদিক ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এই ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আকবর আলীর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন উত্তর বিশ্বনাথ আমজাদ উল্লাহ ডিগ্রী কলেজের সহকারী ইংরেজি অধ্যাপক আব্দুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার ভূমি দাতা ছাদেক আলী, সোহেল আহমদ, হাফিজ সাইফুল ইসলাম, আকলুছ আলী,সুমন আহমদ,সেলিম আহমদ, শহিদ আহমদ, মানিক মিয়া, ফয়সল আহমদ, আবুল মিয়া, রায়হান, আব্দুল হক, নোমান আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মাওলানা রাজিব আহমদ।
আপনার মতামত লিখুন :