বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিমের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা


alochitosnp07 প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২৬, ৭:০৬ অপরাহ্ন /
বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিমের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা

সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ছাত্রনেতা ফাহিম আহমদের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আব্দুর রবকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শনিবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার আশুগঞ্জ বাজার প্রাঙ্গণে অনুষ্ঠানটির আয়োজন করে ৪ নং রামপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছাত্রদল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ফাহিম আহমদ ছাত্রদলের রাজনীতিতে নিষ্ঠা, সততা ও নেতৃত্বগুণের মাধ্যমে বিশ্বনাথ উপজেলায় ছাত্রদলকে শক্তিশালী করেছেন। তাঁর যুক্তরাষ্ট্র গমন নতুন জীবনের সূচনা হলেও তিনি প্রবাস থেকেও সংগঠন ও এলাকার মানুষের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।’
অন্যদিকে, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক আব্দুর রব দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করেও এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর এই অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।