
সিলেটের বিশ্বনাথে উপজেলার ৮টি ফুটবল দল নিয়ে অনুষ্ঠিত ‘মেগা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় এফসি বার্সা আশুগঞ্জকে ১-০ গোলে হারিয়ে ‘পুষ্প সৌরভ’ সমাজ কল্যাণ স্পোর্টি ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন ‘বিশ্বনাথ ইউনাইটেড ইউকে কর্তৃক আয়োজিত টুর্ণামেন্টের ফাইনাল খেলা বুধবার (২২ জানুয়ারী) বিকেলে পৌর শহরের পশ্চিম চান্দশির কাপন মোহামেডানের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বনাথ ইউনাইটেড ইউ.কে’র সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং ধারাভাষ্যকার আরকুম আলী ও মোহাম্মদ আলী লিটনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ ইউনাইটেড ইউ.কে’র সহ সভাপতি রাজু মিয়া, সহ প্রচার সম্পাদক মাহমুদুর রহমান, বিশ্বনাথ ইউনাইটেড ইউ.কে’র বাংলাদেশ কমিটির সমন্বয়ক দেলওয়ার হোসেন, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ ইউনাইটেড ইউ.কে’র বাংলাদেশ কমিটির সমন্বয়ক শাহাব উদ্দিন সাবুল, অত্র টুর্ণামেন্টের অন্যতম সমন্বয়ক লিটন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি তারেক আহমদ খজির।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ ইউনাইটেড ইউ.কে’র সদস্য নুরুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কাইয়ূম, ইয়াকুব আলী, সুহেল মিয়া, যুক্তরাষ্ট্র সমিতির সাবেক সভাপতি মুজিব আহমদ মনির, গরীব অসহায় কল্যাণ ফান্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কালাম, বিশ্বনাথ সদর ইউনিয়নের সাবেক মেম্বার হেলাল মিয়া প্রমুখ।
এসময় অনুষ্ঠানে বিশ্বনাথ ইউনাইটেড ইউ.কে’র ও স্থানীয় সমন্বয়ক কমিটির সদস্যবৃন্দ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :