
সিলেটের বিশ্বনাথে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের প্রীতিগঞ্জ বাজারে ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেন, “বাংলাদেশকে সত্যিকারের উন্নয়নের পথে ফেরাতে হলে, গণতন্ত্রকে বাঁচাতে হলে এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হলে আগামী নির্বাচনে বিএনপির বিকল্প নেই।”
নিখোঁজ নেতা ইলিয়াস আলীর স্মৃতি চারণ করে তিনি বলেন, “সিলেট-২ আসনের মানুষ আজও গর্বের সঙ্গে প্রিয় নেতা ইলিয়াস আলীর উন্নয়ন ও ত্যাগের ইতিহাস স্মরণ করেন। তিনি শুধু একজন এমপি ছিলেন না, তিনি ছিলেন নিপীড়িত মানুষের আশ্রয়স্থল, উন্নয়নের প্রতীক ও সাহসী নেতৃত্বের নাম। তাঁর হাতে এই আসনে যে উন্নয়নের সূচনা হয়েছিল, তা আজও মানুষের হৃদয়ে অমলিন।”
দেশীয় রাজনীতির বর্তমান প্রেক্ষাপট উল্লেখ করে লুনা আরও বলেন, “আজ দেশ নেতৃত্ব সংকটে ভুগছে। এই সংকট থেকে মুক্তির জন্য তারেক রহমানের দূরদর্শী, সাহসী ও সময়োপযোগী নেতৃত্ব অপরিহার্য। তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, তিনি আগামীর বাংলাদেশ নির্মাণের রূপকার।”
খাজাঞ্চি ইউনিয়ন বিএনপি নেতা মো. আবুল বশর মো. ফারুকের সভাপতিত্বে এবং বিএনপি নেতা আব্দুস শহিদ ও যুবদল নেতা আব্দুর রবের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. ময়নুল হক, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক গৌছ খান, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল উদ্দিন ও সেবুল মিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপি নেতা কয়েছ মিয়া, আমির উদ্দিন, কাওছার খান, শফিকুর রহমান মেম্বার, হাজী শফিক মিয়া, বিএনপি নেতা ক্বারী জমির উদ্দিন, আব্দুল কালাম, আব্দুল লতিফ, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ, ছাত্রদল নেতা সৈদুর রহমান, নজরুল ইসলাম, গোলাম আকবর, সালমান আহমদ, রহিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সৎপুর কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমান।
আপনার মতামত লিখুন :