
হাজার হাজার মানুষ হৃদয় নিংড়ানো ভালবাসা ও চোখের জলে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের দু’বারের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরীকে চিরবিদায় জানিয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) বিকেল আড়াইটার দিকে বিশ্বনাথ পৌর শহরের কারিকোনা গ্রামের পূর্বের ফুটবল মাঠে অনুষ্ঠিত সুহেল আহমদ চৌধুরীর জানাযার নামাজে নেমে ছিলো মানুষের ঢল। রাজনীতিবিদ, সাবেক-বর্তমান জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক’সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত জানাযার নামাজে ইমামতি করেন বিশ্বনাথ জামেয়া মোহাম্মদিয়া আরাবিয়াহ মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা ফয়জুর রহমান। জানাযার নামাজ শেষে বিশ্বনাথের সাবেক জনপ্রিয় জনপ্রতিনিধি ও রাজনীতিবিদ মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরীকে কারিকোনা গ্রামস্থ নিজ বাড়ি সংলগ্ন পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরে পাশে দাফন করা হয়। বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের পরিচালনায় জানাযার নামাজ পূর্বে সংক্ষিপ্ত শোকসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র যুগ্ম মহাসচিব হুমায়ুম কবির, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচি ও সিলেট-২ আসনে ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ মুনতাছিসর আলী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সহ সভাপতি ও সাবেক এমপি এম ইলিয়াস আলীর ছোট ভাই এম. আসকির আলী, এম. ইলিয়াস আলীর পুত্র আবরার ইলিয়াস অর্নব ও লাবিব শারার, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, সাবেক চেয়ারম্যান আব্বাস আলী, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, সৎপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান, বিশ্বনাথ দারুল উলুম জামেয়া মাদানিয়া মাদ্রাসার মুহতামিম শিব্বির আহমদ, শিক্ষক মাওলানা কামরুল ইসলাম ছমির, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিন, সেক্রেটারী গোলজার খান, ট্রাস্টি রুহেল আহমদ, জামাল উদ্দিন, যুক্তরাষ্ট্র প্রবাসী মুজিব উদ্দিন মনির, মরহুমের ছোট ভাই সুমন পারভেজ চৌধুরী, নিকট আত্নীয় প্রবাসী জামাল উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ। জানাযায় নামাজে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট-২ আসনে ইসলামী আন্দোলন মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমীর উদ্দিন, বিশ্বনাথ পৌর জামায়াতের আমির এইচ এমন আক্তার ফারুক, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি সেবুল মিয়া, মুমিন খান মুন্না, বিশ্বনাথ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ শাহজাহান, যুক্তরাজ্য যুবদলের সভাপতি আবজাল হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলাম, যুগ্ম আহবায়ক মুসলিম আলী, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা শিপলু মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, সদস্য সচিব ফাহিম আহমদ প্রমুখ। প্রসঙ্গত, সিলেটের বিশ্বনাথে সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে সাড়ে ৩টার দিকে ধানের শীষ প্রতীকের সমর্থনে পৌর শহরের নতুন বাজারস্থ প্রবাসী চত্বর সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত শেষ নির্বাচনী জনসভায় মিছিল সহকারে যাওয়ার পথিমধ্যে বিকেল ৪টার দিকে হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বিএনপি নেতা মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী। তিনি ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের দু’বারের সাবেক চেয়ারম্যান।
আপনার মতামত লিখুন :