বিশ্বনাথে প্রেসক্লাবের সদস্য আহমদ আলী ইরনের মাতৃবিয়োগ, শোক


alochitosnp07 প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৬, ৯:১৭ অপরাহ্ন /
বিশ্বনাথে প্রেসক্লাবের সদস্য আহমদ আলী ইরনের মাতৃবিয়োগ, শোক

সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আহমদ আলী ইরনের মমতাময়ী মা খয়রুন নেছা (৬৫) আর নেই। তিনি বুধবার (৪ ফেব্রুয়ারী) দিবাগত রাত ২টার দিকে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বাদ জোহর উপজেলার দৌলতপুর ইউনিয়নের কালিটেকা (চাঁনপুর) গ্রামস্থ নিজ বাড়িতে মরহুমার জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

প্রেসক্লাবের সদস্য আহমদ আলী ইরনের মাতৃবিয়োগে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ব্শ্বিনাধ প্রেসক্লাব’সহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ। শোক প্রকাশকারীরা হলেন- বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি রহমত আলী, জাকির হোসেন কয়েছ, মিজানুর রহমান মিজান, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ, বর্তমান কোষাধ্যক্ষ নূর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ শহিদুর রহমান, অসিত রঞ্জন দেব, জামাল মিয়া, সদস্য আবুল কাশেম, মোহাম্মদ নূরুল ইসলাম, সাবেক সদস্য রফিকুল ইসলাম কামাল, বর্তমান প্রাথমিক সদস্য আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ, মাজহারুল ইসলাস সাব্বির, শিক্ষানবিষ মোস্তাক আহমদ মোস্তফা, জাহান মিয়া, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী প্রমুখ নেতৃবৃন্দ।