
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারী) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক, জেলা মাজিস্ট্রেট ও রির্টানিং কর্মকর্তা মোঃ সারওয়ার আলম।
মতবিনিময় সভায় ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, পিজাইটিং অফিসার এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নির্বাচনকালীন সময়ে সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যেকোনো ধরনের অপপ্রচার, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।
সহকারী রির্টার্ণিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি’র সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আখতার উল আলম। বিশেষ অতিথি হিসেবে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বনাথ ক্যাম্প কমান্ডার মেজর ইনতিসার শামসাদ, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মানছুরা আক্তার।
এসময় অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ’সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :