বিশ্বনাথে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়েপলো বাওয়া উৎসব পালিত


alochitosnp07 প্রকাশের সময় : জানুয়ারী ১৫, ২০২৫, ১:২৮ অপরাহ্ন /
বিশ্বনাথে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়েপলো বাওয়া উৎসব পালিত

গ্রাম বাংলার পুরোনো একটি ঐতিহ্যবাহী উৎসব হচ্ছে পলো বাওয়া। একসময় গ্রামজুড়ে র্বষা মৌসুম শেষে শীতকে উপক্ষো করে বাঁশ দিয়ে তৈরি পলো দিয়ে নদী-নালা ও খালবিলে সারিবদ্ধভাবে মাছ শিকার করতে দেখা যেতো মানুষদের। কিন্তু কালের বির্বতনে হারিয়ে যেতে বসেছে এই পলো বাওয়া উৎসব। তবে বিলুপ্তির পথে গ্রামীণ এই ঐতিহ্য ধরে রাখতে সিলেটের বিশ্বনাথের উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মাছ ধরার উৎসব ‘পলো বাওয়া’ পালিত হয়েছে। ১৫ (জানুয়ারী) বুধবার উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের দক্ষিণের (বড়) বিলে গ্রাম বাংলার পুরোনো একটি ঐতিহ্যবাহী উৎসব হচ্ছে পলো বাওয়া। পলো বাওয়া এই উৎসবে সকাল ১১টা থেকে সবাই এক সঙ্গে বিলে নেমে পড়েন। এতে সৌখিন কয়েকশত মাছ শিকারী অংশ নেয়।

এই উৎসবে আশপাশের গ্রামের নানা বয়সের লোকজন, শিশু থেকে বৃদ্ধ যে যার মতো পলো বাওয়া উৎসবে মেতে ওঠেন। বিলের মধ্যে নানা বয়সের মানুষ মাছ ধরতে নামলে তাদের মাছ ধরা দেখতে পাশে দাঁড়িয়ে থাকেন শিশুসহ বিভিন্ন বয়সের লোকজন । স্বল্প পানি ও কচুরিপানা না থাকায় মাছ নিয়ে ঘরে ফিরছেন অনেকই। শিকার করা মাছের মধ্যে ছিল বোয়াল, শোল, মিরকা, কারপু, বাউস, ঘনিয়া ও রুইসহ বিভিন্ন জাতের মাছ।

স্থানীয় গোয়াহরি গ্রামের মুরব্বি ছুরত খান বলেন, এই উৎসব আনুমানিক তিনশত বৎসর ধরে চলে আসছে। মাঘ মাসের প্রথম দিনে প্রতি বৎসর গ্রামবাসী ঐকবদ্ধ ভাবে উৎসব মূখর পরিবেশে এ ঐতিহ্য পালন করে আসছেন। তবে আগের মত মাছ পাওয়া যায় না, মাছ না পেলেও আনন্দ ও ঐতিহ্য ধরে রাখতে পঞ্চয়াতের সিদ্ধান্ত মোতাবেক এই উৎসব পালন করি। এই উৎসবকে কেন্দ্র করে দূর দূরান্তের আত্মীয়-স্বজন বাড়ীতে আসেন।

পলো বাওয়া উৎসব দেখতে দূর-দূরান্ত এবং আশে পাশের গ্রামের শত শত মানুষ বিলের পাড়ে উপস্থিত হয়ে উৎসব উপভোগ করেন।