
সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি এম. আসকির আলী বলেছেন, ব্যক্তিস্বার্থ ত্যাগ করে দল ও দেশকে এগিয়ে নিতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে জননেতা এম. ইলিয়াস আলী তৎকালীন সরকারের সাথে আপস করেননি বলেই ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসেছিল এবং স্বৈরাচার এরশাদের পতন ত্বরান্বিত হয়েছিল। এম. আসকির আলী আরও বলেন, “এম. ইলিয়াস আলী কখনো দল ও দেশের স্বার্থের বিরুদ্ধে যাননি, আর এই আপসহীন অবস্থানের কারণেই তিনি গুমের শিকার হয়েছেন। আজ তাঁর অভাব আমরা প্রতিটি মুহূর্তে অনুভব করি। তাই তাঁর স্বপ্ন ও সিলেট-২ আসনের কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়নে ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার নেতৃত্বে আমাদের সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরোও বলেন, ফাহিম নিজের যোগ্যতা ও দক্ষতা দিয়ে এতো দিন ছাত্রদলের নেতৃত্ব দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ রেখে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রদলকে বিশাল অর্জনের ভাগিদার করেছে। নিজের পরিবারের স্বার্থেই ফাহিমকে যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে হচ্ছে, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
তিনি বুধবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ একটি কমিউনিটি সেন্টারে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। যুক্তরাষ্ট্র গমন উপলক্ষ্যে ‘উপজেলা-পৌর যুবদল ও ছাত্রদল’র উদ্যোগে ছাত্রনেতা ফাহিম আহমদকে ওই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন লামাকাজী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ও শুভেচ্ছা বিশ্বনাথ সরকারি কলেজ আহবায়ক মেহেদী হাসান মামুন।
বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রাসেল আলীর পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব গৌছ খান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক বশির আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, সাংগঠনিক সম্পাদক ও দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদ, যুক্তরাষ্ট্র যুবদল নেতা শাহবাজ আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানিমুল ইসলাম তানিম, ইতালী প্রবাসী শেখ শাহজাহান।
বক্তব্য রাখেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান আলী, পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কয়েছ আহমদ সবুজ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ বকুল, সাবেক সদস্য সচিব এ কে রাজু, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শাহ টিপু, উপজেলা ছাত্রদলের সদস্য নূর উদ্দিন সামি, মামুন আহমদ, আব্দুল কাইয়ুম, দেওকলস ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাবের আহমদ, বিশ্বনাথ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, দৌলতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রাজু, অংলকারী ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি নাজমুল ইসলাম, দশঘর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি আলী আহমদ, খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, এমসি কলেজ ছাত্রদল নেতা তারেক আহমদ।
আপনার মতামত লিখুন :