
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়ে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৭৯ হাজার ৩২১ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। এই জয়ের মাধ্যমে তিনি সিলেট-২ আসনের ইতিহাসে প্রথম নারী সংসদ সদস্য হওয়ার গৌরব অর্জন করলেন। এর আগে তার স্বামী, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম. ইলিয়াস আলী এই আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
নির্বাচনে সিলেট-২ আসনের পোষ্টাল ভোট গণনাকেন্দ্রসহ ১২৯টি (বিশ্বনাথ উপজেলার ৭৪টি, ওসমানীনগর উপজেলার ৫৪টি ও পোষ্টাল ভোট গণনাকেন্দ্র ১টি) ভোট কেন্দ্রের বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৬৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকের প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী পেয়েছেন ৩৮ হাজার ৬৩৫ ভোট। তাদের প্রাপ্ত ভোটের মধ্যে মোট ব্যবধান ৭৯ হাজার ৩২১ ভোটের।
এছাড়া সিলেট-২ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর ৩ প্রার্থীর মধ্যে নির্বাচনী আসনের ১২৯টি ভোট কেন্দ্রে জাতীয় পার্টি মনোনীত ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী পেয়েছেন ১ হাজার ৪২০ ভোট, ইসলামী আন্দোলন মনোনীত ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী মাওলানা আমির উদ্দিন পেয়েছেন ১ হাজার ৪০৮ ভোট ও গনফোরাম মনোনীত ‘উদিয়মান সূর্য’ প্রতীকের প্রার্থী মুজিবুল হক পেয়েছেন ৬৩৭ ভোট।
বিশ্বনাথ উপজেলার মোট ৭৪টি ভোট কেন্দ্রের ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন ৬৭ হাজার ৯৭৭ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকের প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী পেয়েছেন ১৭ হাজার ৯৫৪টি ভোট। বিশ্বনাথ উপজেলায় তাদের প্রাপ্ত ভোটের ব্যবধান ৫০ হাজার ২৩ ভোটের।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর ৩ প্রার্থীর মধ্যে বিশ্বনাথ উপজেলার ৭৪টি ভোট কেন্দ্রে ইসলামী আন্দোলন মনোনীত ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী মাওলানা আমির উদ্দিন পেয়েছেন ৫৭২ ভোট, জাতীয় পার্টি মনোনীত ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী পেয়েছেন ৫৪২ ভোট ও গনফোরাম মনোনীত ‘উদিয়মান সূর্য’ প্রতীকের প্রার্থী মুজিবুল হক পেয়েছেন ১২৬ ভোট।
ওসমানীনগর উপজেলার মোট ৫৪টি ভোট কেন্দ্রের ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন ৪৮ হাজার ৭২০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকের প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী পেয়েছেন ১৯ হাজার ৪৯২ ভোট। ওসমানীনগর উপজেলায় তাদের প্রাপ্ত ভোটের ব্যবধান ২৯ হাজার ২২৮ ভোটের।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর ৩ প্রার্থীর মধ্যে ওসমানীনগর উপজেলার ৫৪টি ভোট কেন্দ্রে জাতীয় পার্টি মনোনীত ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী পেয়েছেন ৮৬২ ভোট, ইসলামী আন্দোলন মনোনীত ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী মাওলানা আমির উদ্দিন পেয়েছেন ৮১৭ ভোট ও গনফোরাম মনোনীত ‘উদিয়মান সূর্য’ প্রতীকের প্রার্থী মুজিবুল হক পেয়েছেন ৫০৬ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) রাতে জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মোঃ সারওয়ার আলম বেসরকারিভাবে পোষ্টাল ভোট গণনাকেন্দ্রসহ ১২৯টি (বিশ্বনাথ উপজেলার ৭৪টি, ওসমানীনগর উপজেলার ৫৪টি ও পোষ্টাল ভোট গণনাকেন্দ্র ১টি) ভোট কেন্দ্রের ওই ফলাফল ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :